যা যা লাগবে
বৈধ পাসপোর্ট (নাম সব জায়গায় এক রকম), আন্তর্জাতিক লেনদেন-সক্ষম কার্ড (ফি কাটার জন্য), ফোন নম্বর, আর পেআউটের জন্য Payoneer অ্যাকাউন্ট।
অ্যাকাউন্ট খোলা
sellercentral.amazon.com-এ যে মার্কেটপ্লেসে বেচবেন (যেমন .com বা .sa) রেজিস্টার করুন। ভেরিফিকেশনে ভিডিও কল/ডকুমেন্ট চাইতে পারে — ধৈর্য ধরুন, নাম-ঠিকানা ডকুমেন্টের সাথে হুবহু মেলান।
টাকা হাতে পাওয়া
Amazon → Payoneer receiving account → আপনার লোকাল ব্যাংকে BDT — এই পথেই বেশিরভাগ BD সেলার টাকা তোলেন। উইথড্র ফি ~২–৩% হিসাবের মধ্যে রাখুন।
পণ্য কখনো দেশে আনতে হয় না
Alibaba-র সাপ্লায়ার থেকে পণ্য সরাসরি Amazon-এর গুদামে (US/SA/UAE) যাবে — আপনি সবকিছু অনলাইনে ম্যানেজ করবেন।
প্রথম লঞ্চের ক্রম
রিসার্চ (ডেটা দিয়ে) → sample → ছোট অর্ডার → listing (EN/AR) → FBA শিপমেন্ট → PPC — আমাদের ফ্রি ২০-লেসন কোর্সে পুরোটা ধাপে ধাপে আছে।
পুরো FBA জার্নি বাংলায় শিখতে চান? ৬ মডিউল · ২০ লেসনের কোর্সটি সম্পূর্ণ ফ্রি।
ফ্রি কোর্স শুরু করুন →